বার্তা সংস্থা আবনা : ইরানের কারিগরি সহযোগিতায় পাইলটবিহীন বিমান বা ড্রোন বানাচ্ছে ভেনিজুয়েলা। দেশটিতে মাদক চোরাচালানের উপদ্রব কমাতে এসব ড্রোন ব্যবহার করা হবে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ (রোববার) এ ঘোষণা দিয়ে বলেছেন, ভেনিজুয়েলার সীমান্ত পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে।
এর আগে, গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার পরলোকগত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ জানিয়েছিলেন যে, তার দেশ ইরানের সহযোগিতা নিয়ে আরপিয়া-০০১ নামে প্রথম ড্রোন বানিয়েছে। এ ড্রোন ১০০ কিলোমিটার বেগে একটানা দেড় ঘণ্টা উড়তে পারে এবং সর্বোচ্চ ৩০০০ মিটার উঁচুতে উঠতে সক্ষম।
ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে। ড্রোন তৈরিতে ভেনিজুয়েলাকে সহযোগিতা করা তারই অংশ।